Freelance Jobs

Sunday, 19 October 2014


টাকা আয়ের সর্বোত্তম ৪ পন্থা………………….

অনলাইনে টাকা আয়ের অনেক পথ আছে ইন্টারনেট এ । এখন মানুষ শুধু শখের বশেই অনলাইনে আয় করে না । অনেকে এই আয়ের মাধ্যমে জিবিকা নির্বাহ করে । আমি এখানে অনলাইনে আয়ের কিছু পথ নিয়ে আলোচনা করব ।

ফ্রীলেন্সার হিসেবে টাকা আয় :
অনলাইনে টাকা আয়ের ক্ষেত্রে এটা আমার প্রথম পছন্দ । এখানে মানুষকে আমার সার্ভিস দেয়াই আমার কাজ । যদি আপনি ওয়েবসাইট বানাতে পারেন তাহলে অনে্যর ওয়েবসাইট বানিয়ে আপনি আয় করতে পারেন । ইন্টারনেট এ আপনার যদি ভাল লিঙ্ক থাকে তাহলে আপনি মার্কেটিং এর কাজ করতে পারেন অথবা তাদের প্রব্লেম সল্ভ করে দিতে পারেন । এভাবে যখন তারা আপনাকে পছন্দ করবে তারা তাদের কাজের জন্য আপনাকে ডাকবে ।

এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে টাকা আয়:
আপনি আপনার ওয়েবসাইট এ বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দিতে পারেন কিংবা কোন ওয়েবসাইট এ সাইন আপ এর বিজ্ঞাপন দিতে পারেন । কেউ ঐ  পণ্য কিনলে বা ঐ ওয়েবসাইট এ সাইন আপ করলে আপনি কিছু কমিশন পেতে পারেন । এফিলিয়েট মার্কেটারদের আয় অনেক বেশি ।

ওয়েবসাইট বিক্রি করে আয়:
আপনি আপনার অনলাইনের সম্পদ বিক্রি করে টাকা আয় করতে পারেন । প্রতিদিন প্রচুর মানুষ ইন্টারনেট এ জয়েন করে । তাদের টাকা আছে এবং তারা শুরু করতে চায় । অনেকে শূন্য থেকে শুরু করতে চায় না । আপনি আপনার ওয়েবসাইটটি ফ্লিপ্পা.কম এর মত সাইট এর লিস্টে দিতে পারেন । আপনি আপনার নতুন সাইট ১০০-৩০০ ডলার এ বিক্রি করতে পারেন । এছাড়া আপনার প্রতিষ্ঠিত সাইট বিক্রি করতে পারেন ১০০০-২০০০ ডলার এ ।

পরামর্শদাতা হিসেবে টাকা আয়:
আপনি আপনার যেকোনো দক্ষতা অনলাইনে ব্যাবহার করতে পারেন । বর্তমান টেকনোলজির মাধ্যমে আপনি আপনার ক্লাইয়েনটের সাথে অডিও অথবা ভিডিও চ্যাট করতে পারেন । দরুন আপনি যদি শিক্ষকতা ভাল পারেন তাহলে এটা অনলাইনে কাজে লাগাতে পারেন । ইন্টারনেট এ আপনি প্রচুর ছাত্রছাত্রী পাবেন শিক্ষা দানের জন্য । এছাড়াও বিভিন্ন বিষয়ের উপর টিউটোরিয়াল তৈরি করেও অনলাইনে আয় করা যায় ।

No comments:

Post a Comment